BongJobs.com

NCPUL Recruitment 2026: Senior Stenographer, Junior Stenographer ও LDC পদে Apply Online, শেষ তারিখ 20 ডিসেম্বর

By Published: Updated:

NCPUL Recruitment 2026 নিয়ে বড় খবর! ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ National Council for Promotion of Urdu Language (NCPUL) তাদের Advertisement Notice 02/2026 প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে Senior Stenographer (Urdu), Junior Stenographer (English) এবং Lower Division Clerk (LDC) পদে Online Application চাওয়া হয়েছে। সঙ্গে Principal Publication Officer (PPO) পদে Deputation বা Short Term Contract-এ Offline আবেদন নেওয়া হচ্ছে।

আপনি যদি নিয়মিত Central Govt Job খুঁজে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। নিচে যোগ্যতা, বেতন, ফি, আবেদনের নিয়ম ও শেষ তারিখ সহজ ভাষায় দেওয়া হলো।

NCPUL Recruitment 2026: এক নজরে

সংস্থার নামNational Council for Promotion of Urdu Language (NCPUL)
বিজ্ঞপ্তি নম্বরAdvertisement Notice 02/2026
চাকরির ধরনCentral Govt Job
আবেদনের মাধ্যমOnline (PPO পদের জন্য Offline)
কাজের স্থাননতুন দিল্লি (Jasola)
Online Apply-এর শেষ তারিখ20 ডিসেম্বর 2026
Hard Copy পৌঁছানোর শেষ তারিখ27 ডিসেম্বর 2026, বিকাল ৬টা
NCPUL Recruitment 2026

শূন্যপদ ও বেতন (Vacancy & Salary Details)

পদের নামশূন্যপদPay Matrix ও বেতননিয়োগ পদ্ধতি
Principal Publication Officer (PPO)01Level-12, ₹78,800 – ₹2,09,200Deputation / Short Term Contract
Senior Stenographer (Urdu)01 (UR)Level-6, ₹35,400 – ₹1,12,400Direct
Junior Stenographer (English)01 (UR)₹25,500 – ₹81,100 (বিজ্ঞপ্তিতে Level-6 লেখা আছে)Direct
Lower Division Clerk (LDC)01 (PWD)Level-2, ₹19,000 – ₹63,200Direct

লক্ষ্য করুন: LDC পদটি শুধু PWD প্রার্থীদের জন্য (OA, OL, BL, OAL ক্যাটাগরি)। আর Junior Stenographer-এর বেতনের পাশে বিজ্ঞপ্তিতে Level-6 লেখা আছে, তবে বেতনের পরিসর ₹25,500–₹81,100। এই নিয়ে নিশ্চিত হতে Official Notification PDF দেখে নিন।

বয়সসীমা (Age Limit)

  • Senior Stenographer (Urdu), Junior Stenographer (English) ও LDC: ১৮ থেকে ২৭ বছর।
  • Principal Publication Officer: সর্বোচ্চ ৫৬ বছর।
  • বয়স গণনা হবে 20 ডিসেম্বর 2026 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Senior Stenographer (Urdu)

  • Essential: 10+2 বা সমতুল্য পাস। Urdu Shorthand-এ মিনিটে ১০০ শব্দের গতি এবং Urdu Typing-এ মিনিটে ৩০ শব্দের গতি।
  • Desirable: সরকারি দপ্তর বা নামী সংস্থায় অন্তত ২ বছরের Stenographer-এর অভিজ্ঞতা। ম্যাট্রিক স্তরে Hindi ও English বিষয় থাকা এবং Computer-এর কাজ জানা।

Junior Stenographer (English)

  • Essential: 10+2 বা সমতুল্য পাস। English Shorthand-এ মিনিটে ৮০ শব্দ এবং English Typing-এ মিনিটে ৩০ শব্দের গতি।
  • Desirable: Urdu ভাষার কাজচালানো জ্ঞান এবং Computer Operation-এর জ্ঞান।

Lower Division Clerk (LDC)

  • Essential: Matriculation বা সমতুল্য পাস এবং English Typing-এ মিনিটে ৩০ শব্দের গতি।
  • Desirable: Hindi/Urdu Typing-এ মিনিটে ২৫ শব্দ, Hindi/Urdu-র কাজচালানো জ্ঞান এবং Computer জ্ঞান।

দ্রুত Typing ও Shorthand-এর প্রস্তুতির জন্য আমাদের Job Preparation Tips বিভাগটি দেখতে পারেন।

আবেদন ফি (Application Fee)

  • PWD ও মহিলা প্রার্থী: ফি নেই (NIL)।
  • অন্য সব ক্যাটাগরি: ₹500।
  • ফি জমা দিতে হবে শুধুমাত্র NEFT/RTGS-এর মাধ্যমে। অন্য কোনো মাধ্যমে দেওয়া ফি গ্রহণ করা হবে না।
  • Account Name: NCPUL | Account No: 912010028886515 | Bank: Axis Bank, Jasola Branch, New Delhi | IFSC: UTIB0001148
  • একবার জমা দেওয়া ফি কোনো অবস্থাতেই ফেরত পাওয়া যাবে না।

সতর্কতা: টাকা পাঠানোর আগে Account তথ্য অবশ্যই NCPUL-এর অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে নিন।

কীভাবে Apply করবেন? (How to Apply)

  1. প্রথমে NEFT/RTGS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিন (যাদের ফি প্রযোজ্য)। ব্যাংক থেকে পাওয়া NEFT/RTGS নম্বর সংরক্ষণ করুন।
  2. Passport size রঙিন Photograph ও Signature স্ক্যান করে JPG format-এ তৈরি রাখুন।
  3. NCPUL Online Application Portal-এ গিয়ে Registration করুন।
  4. সব তথ্য সাবধানে পূরণ করে Photo ও Signature Upload করুন।
  5. তথ্য ঠিক থাকলে "I agree" বাটনে ক্লিক করুন। এরপর আর কোনো সংশোধন করা যাবে না। Registration Number লিখে রাখুন।
  6. System Generated Application Form Print করে সই করুন।
  7. Form-এর সঙ্গে Self-attested সব সার্টিফিকেটের ফটোকপি যুক্ত করে Speed Post বা Registered Post-এ নিচের ঠিকানায় পাঠান।

Hard Copy পাঠানোর ঠিকানা

The Director, National Council for Promotion of Urdu Language, Farogh-e-Urdu Bhawan, FC-33/9, Institutional Area, Jasola, New Delhi – 110025

Photo ও Signature-এর মাপ

  • Photograph: ১০০×১২০ pixel, ফাইল সাইজ ৪ KB থেকে ১২ KB, JPG format।
  • Signature: সাদা কাগজে কালো কালির কলমে সই। ফাইল সাইজ ১২ KB-এর মধ্যে, JPG format।

নোট: Signature-এর pixel মাপ বিজ্ঞপ্তিতে ৪০×৬০ আর Online Portal-এর নির্দেশিকায় ১৪০×৬০ লেখা আছে। Upload-এর সময় Portal যে মাপ চাইবে সেটাই অনুসরণ করুন।

প্রয়োজনীয় Documents

  • NEFT/RTGS ফি-এর রসিদ
  • জন্মতারিখের প্রমাণপত্র
  • সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • Technical/Professional যোগ্যতার সার্টিফিকেট
  • Caste Certificate (প্রযোজ্য হলে)
  • Disability Certificate (PWD প্রার্থীদের জন্য)
  • Experience Certificate

মূল (Original) সার্টিফিকেট আবেদনের সঙ্গে পাঠাবেন না। শুধু Self-attested ফটোকপি পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

  • Online Application ও ফি জমার শেষ তারিখ: 20-12-2026
  • Hard Copy পৌঁছানোর শেষ তারিখ: 27-12-2026, বিকাল ৬টা
  • উত্তর-পূর্ব ভারত, লাদাখ, আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপের মতো দূরবর্তী এলাকার প্রার্থীদের জন্যও Hard Copy-র শেষ তারিখ 27-12-2026।

আবেদনের আগে যে বিষয়গুলো মনে রাখবেন

  • অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় Documents ছাড়া আবেদন সরাসরি বাতিল হবে।
  • Hard Copy না পৌঁছালে আবেদন বৈধ বলে গণ্য হবে না। ডাকযোগে দেরির দায় NCPUL নেবে না।
  • বর্তমানে সরকারি চাকরিতে থাকা প্রার্থীদের Proper Channel-এর মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
  • নির্বাচিত হলে সরকারি বা PSU কর্মীদের Disciplinary Clearance ও NOC জমা দিতে হবে।
  • কর্তৃপক্ষ Written Test বা Online Exam নেওয়ার অধিকার রাখে।
  • Canvassing করলে প্রার্থিতা বাতিল হবে।
  • Admit Card ও Interview-র তথ্য Email-এ আসবে, তাই সঠিক ও সচল Email ID দিন।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

প্রতিদিনের নতুন Job Update সবার আগে পেতে BongJobs.com নিয়মিত ঘুরে দেখুন।

Important: Read the official notification carefully before applying. BongJobs.com is not a government website; we only share information verified from official sources. We never charge money for any job.

Pradip Chakraborty is a Biology teacher with 6+ years in content writing, including 3.5+ years on government jobs and education. He checks every official notice and explains it in simple words for students and job seekers. Spotted a mistake? Let us know.

Read next

    Comments