BHEL-এ ২০০ Engineer Trainee নিয়োগ! B.Tech পাশদের জন্য সুবর্ণ সুযোগ, Apply শেষ ২৮ ডিসেম্বর
BHEL Engineer Trainee Recruitment 2026-এর সবচেয়ে বড় খবর এসে গেল! ভারতের শীর্ষ ইঞ্জিনিয়ারিং সংস্থা Bharat Heavy Electricals Limited (BHEL) BHEL Engineer Trainee Recruitment 2026 (ET Batch 2027)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Mechanical, Electrical, Electronics, Civil, HR, Finance ও IT/CS মিলিয়ে মোট ২০০টি শূন্যপদে নিয়োগ হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ Online-এ, আর নির্বাচনের জন্য হবে Computer Based Examination।
Online আবেদন শুরু ২৫ নভেম্বর ২০২৬ থেকে, শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৬। আপনি যদি B.E/B.Tech পাশ করে PSU Job খুঁজে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। Diploma পাশদের জন্য আলাদা BHEL Supervisor Trainee Recruitment 2026 পোস্টটি দেখুন।
BHEL Engineer Trainee Recruitment 2026: এক নজরে
| সংস্থার নাম | Bharat Heavy Electricals Limited (BHEL) |
| পদের নাম | Engineer Trainee / Executive Trainee (ET) |
| নিয়োগ বর্ষ | Trainee 2027 |
| মোট শূন্যপদ | 200 |
| আবেদনের মাধ্যম | Online (careers.bhel.in) |
| আবেদন শুরু | 25 নভেম্বর 2026, সকাল ১০টা |
| আবেদনের শেষ তারিখ | 28 ডিসেম্বর 2026, রাত ১১:৪৫ |
| নির্বাচন পদ্ধতি | Computer Based Examination |
Discipline ও Category অনুযায়ী শূন্যপদ (BHEL ET Vacancy 2026)
| Discipline | UR | EWS | OBC | SC | ST | মোট | PwD |
|---|---|---|---|---|---|---|---|
| Mechanical | 32 | 8 | 24 | 12 | 4 | 80 | 1 VH, 1 HH, 1 OH |
| Electrical | 13 | 3 | 8 | 4 | 2 | 30 | 1 HH, 1 OH |
| Electronics | 11 | 2 | 6 | 4 | 2 | 25 | 1 OH |
| Civil | 6 | 2 | 4 | 2 | 1 | 15 | নেই |
| HR | 8 | 2 | 5 | 3 | 2 | 20 | 1 VH |
| Finance | 8 | 2 | 5 | 3 | 2 | 20 | 1 HH |
| IT/CS | 4 | 1 | 3 | 1 | 1 | 10 | নেই |
| মোট | 82 | 20 | 55 | 29 | 14 | 200 | 8 |
PwD সংক্ষেপ: VH = Visually Handicapped (দৃষ্টিপ্রতিবন্ধী), HH = Hearing Handicapped (শ্রবণপ্রতিবন্ধী), OH = Orthopaedically Handicapped (চলনপ্রতিবন্ধী)।
সবচেয়ে বেশি পদ Mechanical (৮০টি) ও Electrical (৩০টি) শাখায়। তাই এই দুই শাখার প্রার্থীদের সুযোগ তুলনামূলক বেশি।
শিক্ষাগত যোগ্যতা (BHEL ET Eligibility 2026)
Engineering শাখার জন্য (Mechanical, Electrical, Electronics, Civil, IT/CS)
- Engineering/Technology-তে Full-Time Bachelor's Degree (B.E / B.Tech)।
- অথবা Engineering/Technology-তে পাঁচ বছরের Integrated Master's Degree বা Dual Degree প্রোগ্রাম।
Finance পদের জন্য
- Chartered Accountant (CA) অথবা Cost and Management Accountant (CMA) উত্তীর্ণ।
HR পদের জন্য
- Full-time Bachelor's Degree এবং তার সঙ্গে দুই বছরের Full-time Regular PG Degree/Diploma (Human Resource, Personnel Management, Industrial Relations বা Social Work-এ)।
- অথবা MBA, যেখানে Personnel Management / Labour Welfare / HRM-এ Specialization বা Elective শেষ বর্ষে থাকতে হবে।
লক্ষ্য করুন: কোন শাখার জন্য কোন নির্দিষ্ট Branch গ্রহণযোগ্য, নম্বরের শর্ত কত এবং বয়সসীমা কী, সেসব বিস্তারিত বিজ্ঞপ্তিতে থাকবে। সেটি ২৫ নভেম্বর BHEL Careers Website-এ প্রকাশ হবে।
কীভাবে Apply করবেন? (How to Apply BHEL ET 2026)
- ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টার পর careers.bhel.in ওয়েবসাইটে যান।
- প্রথমে বিস্তারিত Online Notification পড়ে নিজের যোগ্যতা যাচাই করুন। বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, যোগ্যতা নিশ্চিত করার পরই আবেদন করতে হবে।
- Engineer Trainee পদের Online ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় Documents Upload করুন এবং ফি প্রযোজ্য হলে জমা দিন।
- ফর্ম Submit করে Registration Number ও Print Out সংরক্ষণ করুন।
- শেষ তারিখ ২৮ ডিসেম্বর রাত ১১:৪৫-এর অনেক আগেই আবেদন সেরে ফেলুন। শেষ মুহূর্তে সার্ভারে চাপ পড়ে।
BHEL Engineer Trainee নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের পর প্রার্থীদের Computer Based Examination-এ বসতে হবে। পরীক্ষার Syllabus, নম্বর বিভাজন ও পরবর্তী ধাপ বিস্তারিত বিজ্ঞপ্তিতে থাকবে। ২৫ নভেম্বরের পর আমরা এখানে আপডেট দেব। এই ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের Job Preparation Tips বিভাগটি দেখতে পারেন।
বাংলার প্রার্থীদের জন্য পরামর্শ
- এখনই আপনার Degree-র সব Semester-এর মার্কশিট, Category Certificate (OBC-NCL/SC/ST/EWS) ও Aadhaar হাতের কাছে গুছিয়ে রাখুন।
- Gate Score নিয়ে কিছু বলা বিজ্ঞপ্তিতে নেই। নির্বাচন Computer Based Examination-এর মাধ্যমে হবে, তাই এখন থেকেই Technical বিষয়ের প্রস্তুতি শুরু করুন।
- BHEL-এর আরেকটি নিয়োগ নিয়ে জানতে চাইলে দেখুন BHEL Trichy Apprentice Walk-in Drive।
BHEL Engineer Trainee গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
- Online আবেদন শুরু: 25 নভেম্বর 2026, সকাল ১০:০০
- Online আবেদনের শেষ তারিখ: 28 ডিসেম্বর 2026, রাত ১১:৪৫
BHEL Engineer Trainee গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Pradip Chakraborty is a Biology teacher with 6+ years in content writing, including 3.5+ years on government jobs and education. He checks every official notice and explains it in simple words for students and job seekers. Spotted a mistake? Let us know.

